সম্পাদক

মৃত্যু অদূর
লেখক- শাকিব হাসান

মাটিতে জড়ানো থাকিবে তোমার নিথর দেহ,
এ ভুবনে চিরকাল রহিবেনা তো কেহ।
নিছক এই পৃথিবীর অযথা সব মায়া,
ছেড়ে যেতে হইবে সবে এ ভুবন ছাড়িয়া।

শাবক আর বৃদ্ধ বলো, বলো মাতৃগর্ভ,
সময় ফুরালে এ ভুবনে রহিবেনা আর কেহ।
কিছু স্মৃতি কিছু সংলাপ থাকিবে কিছুদিন,
সময় গড়ালে সবাই তোমায় ভূলিবে একদিন।

ক্ষণিকের এই নীড়ে শত মানুষের ভিড়ে,
মনের আনমনে যদি করিয়া থাকি কোনো ভূল,
সবার তরে ক্ষমা চাহিয়া ক্ষমাপ্রার্থী ব্যাকুল।
মৃত্যু সবার সন্নিকটে রহিয়াছে সর্বদা,
কেহ বুঝিয়াছে কেহ বোঝেনি মৃত্যুর বাস্তবতা।

লেখক- শাকিব হাসান