ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
ঘূর্ণিঝড় হামুনের সময় সাতকানিয়া চদাহা কেউছিয়া ঢেমশা সহ বিভিন্ন ইউনিয়নে গাছ ভেঙে পড়ে সড়কে জন সাধারণ রেল চলা চল বন্ধ হয়ে যায়।
ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে চট্টগ্রামের সাতকানিয়ায় টিনের ঘরে গাছচাপা পড়ে এক নারী নিহত হয়েছেন। খাগরিয়া ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় একটি টিনের ঘরে গাছচাপা পড়ে বকুমা খাতুন নামের এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। তাঁর নাম বকুমা খাতুন (৬৫)।
তিনি উপজেলার খাগরিয়া ইউনিয়নের মাঝেরপাড়া এলাকার মৃত নূর আহমদের স্ত্রী। নিহত নারীর পরিবারকে প্রাথমিকভাবে উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগ, উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে প্রচণ্ড বেগে অন্তত ১০ মিনিট ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডব চলে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়, উপড়ে পড়ে বিদ্যুতের অন্তত ৫০টি অধিক খুঁটি।
কয়েক শ গাছপালা উপড়ে যায় ও ভেঙে পড়ে। মঙ্গলবার রাত ৯টা থেকে আজ বুধবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ইন্টারনেট–সংযোগও পাওয়া যাচ্ছে না।

