ওমর ফারুক

আবদুর রউফ আশরাফ, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে বিএনপিকে কঠিন হুঁশিয়ারি হুমকি দিয়েছে স্হানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত রবিবার২৯ শে অক্টোবর বিকেলে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ কর্তৃক উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারআলীর পরিচালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ থেকে এই হুশিয়ারী হুমকি প্রদান করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মানিক সরকার বলেন, বিএনপির ভাইদের বলতে চাই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে চুল পরিমাণ ছাড় দেব না। আপনারা যদি মনে করেন আপনারা অশান্তি সৃষ্টি করবেন আর আমরা ঘরে বসে আঙুল চুষবো তাহলে আপনারা ভুল ভেবেছেন।

কিভাবে কঠিন জবাব দিতে হয় সেটি আমরা খুব ভালো করেই জানি। নেতৃবৃন্দরা তাঁদের বক্তৃতায় বলেন, আমাদের বক্তব্য পরিস্কার। নির্বাচনের সময় নির্বাচন হবে। একে বানচালের ষড়যন্ত্র করলে সমুচিত জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল চুনারুঘাট উপজেলা সদরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে মধ্য বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ বক্তৃতা করেন।