ওমর ফারুক
মোঃজিয়াউল হক (বারহাট্টা) নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণা বারহাট্টায় উপজেলা কিডনি রোগের চিকিৎসা না পেয়ে পরিবারের সাথে অভিমান করে বিষপানে আত্মহত্যা করেছেন এক বৃদ্ধা।
রবিবার (২৯ অক্টোবর) রাতে ওই বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠায় বারহাট্টা থানা পুলিশ।
নিহত বৃদ্ধা বারহাট্টা উপজেলার ২ নং সাহতা ইউনিয়নের সাহতা গোপালপুর গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী রাজিয়া আক্তার (৭০)।
স্থানীয়রা জানান, রাজিয়া আক্তার কিডনি রোগে আক্রান্ত ছিলেন।নিয়মিত চিকিৎসা না করায় এটি মারাত্মক আকার ধারণ করে।
কিডনি রোগের চিকিৎসার বিষয়ে প্রায়ই নিহতের সাথে পরিবারের লোকদের মনোমালিন্য হত।পরিবারটি আর্থিক স্বচ্ছল না থাকার কারণে বৃদ্ধার ব্যয়বহুল কিডনি রোগের চিকিৎসাও করাতে পারছিল না।
এ কারণে গত রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি বিষপান করেন। আর্তচিৎকার করলে প্রতিবেশীরা গুরুতর অসুস্থ রাজিয়া আক্তারকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যু বরণ করে।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ খোকন কুমার সাহা জানান, এ ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

