ওমর ফারুক

জাবির আহম্মেদ জিহাদ, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের ইসলামপুরে বিএনপি- জামাতের অগ্নিসন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামপুর উপজেলা শাখা, সরকারি ইসলামপুর কলেজ শাখা ও ইসলামপুর পৌর শাখা কর্তৃক আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(৩১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটের সময়
বিএনপি জামাতের সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামপুর উপজেলা শাখা, সরকারি ইসলামপুর কলেজ শাখা ও ইসলামপুর পৌর শাখার উদ্যোগে সরকারি ইসলামপুর কলেজ থেকে বটতলা চত্বরে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত শান্তি ও উন্নয়ন সমাবেশে সরকারি ইসলামপুর কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ ও মুজিব সেনারা উপস্থিত ছিলেন।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ইসলামপুর উপজেলা শাখার সভাপতি নুরে আজাদ ইমরান,সাধারন সম্পাদক মো:ফারুক হোসেন সুমন, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, সরকারি ইসলামপুর কলেজের সভাপতি মো:শাওন সরকার, শেখ সেলিম,রিফাত রওসন আরমান,সানি রহমান,এস.কে সাকিব,আমানুল্লাহ আকাশ,জাহিদুল ইসলাম আল-আমিন প্রমুখ।