ওমর ফারুক

গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি:

যুগশ্রেষ্ঠ বুযুর্গ, আমীরে শরীয়ত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ, ও হযরত আবরারুল হক হারদোয়ী হযরতের অন্যতম খলিফা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর হামিদুর রহমান(৮৫) আজ ২ রা নভেম্বর, ২০২৩ ইং বৃহস্পতিবার বিকেল ৩,২৫ মিনিটে ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য ছাত্র,ভক্ত ও মুরীদ রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।


এক শোক বার্তায় তিনি বলেন, মরহুম প্রফেসর হামীদুর রহমান ছিলেন আব্বাজান হযরত হাফেজ্জী হুজুর রহ এর ঘনিষ্ঠ সহচর, বিশ্বস্ত সফরসঙ্গী ও বিশিষ্ট খলিফা। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করে হাফেজ্জী হুজুর রহ এর সুহবতে জীবন অতিবাহিত করেছেন।

এবং হাফেজ্জী হুজুর রহ এর পরামর্শে কুরআন, হাদীস,তাফসীরসহ দরসে নেজামীর কিতাবাদী পড়ে যোগ্য আলেম হয়ে গিয়েছিলেন। অতপর সারাজীবন মানুষকে দ্বীন ইসলামের পথে আহবান করেছেন।

তিনি আধ্যাত্বিক সাধনায় এতো উচ্চতায় পৌছে ছিলেন যে, অনেক বড় বড় আলেমগনও তার কাছে বায়াত হয়ে এলমে জাহের ও বাতেন অর্জন করেছেন। মরহুমের ইসলাহী মাহফিলে অসংখ্য আলেম ও জেনারেল লাইনের বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়মিত উপস্থিত থেকে রূহানী খোরাক হাসিল করতেন। তাঁর মৃত্যুতে দেশবাসী একজন সুযোগ্য দায়ী ও আধ্যাত্বিক রাহবারকে হারালো। যার শূন্যতা সহজে পূরণ হবার নয়।


আমরা মরহুমের আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করছি। তার শোকাহত ভক্ত,মুরিদ ও পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি।
আজ বাদ আছর মরহুমের রূহের মাগফিরাত কামনা করে ছাত্র, শিক্ষক ও মাদরাসা মসজিদের মুসল্লীদের নিয়ে দোয়া করা হয়েছে।


আজ রাত দশটায় উত্তরা তিন নম্বর সেক্টর ফ্রেন্ডস ক্লাব মাঠে জানাজা নামাজ শেষে ১২ নং সেক্টর কবরস্তানে তাকে দাফন করার কথা রয়েছে।

বার্তা প্রেরক
মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
বাংলাদেশ খেলাফত আন্দোলন।