ওমর ফারুক
নুর মোহাম্মদ (উলিপুর) কুড়িগ্রামঃ
কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ ১২ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
উলিপুর থানা পুলিশ গত ০২ নভেম্বর রাত্রি ০৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানাধীন রাজারামক্ষেত্রী গ্রাম থেকে নারিকেলবাড়ি গ্রামের দিলীপ চন্দ্র বর্মণ (৩৮), অলক চন্দ্র বর্মন (৪৫), সুমন চন্দ্র বর্মন (৩০), মোঃ আনিসুর রহমান (৩৫), ক্লিনটন বর্মণ (৩০), বিষ্ণু চন্দ্র বর্মণ (৪৮), মোঃ মতিয়ার রহমান (৬৫), অশোক কুমার (৫২) এবং রাজারামক্ষেত্রী গ্রামের সুমন চন্দ্র (৩৫), সুভাস চন্দ্র (৫৮), মোনাই চন্দ্র বর্মণ (৫০), সুভাস চন্দ্র বর্মণ (৫৫)’ দেরকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে উলিপুর থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন ও করছি।

