ওমর ফারুক
গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিস সিলেট মহানগরী, জেলা শাখার বার্ষিক সহযোগী সদস্য সমাবেশ’২৩ আজ বেলা ৩টা নগরীর মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ছাত্রমজলিস সিলেট মহানগরীর সভাপতি মুহাম্মদ ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে ও পূর্ব জেলার সভাপতি নূরে আলম সিদ্দিক, পশ্চিম জেলা সভাপতি আবু বকর আল মুন্না এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রমজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রকাশনা সম্পাদক ও ছাত্রমজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সিলেট জেলা সহসভাপতি কাজী জুনাইদ আহমদ, সহসাধারণ সম্পাদক মাওলানা মুতাসিম বিল্লাহ জালালী, সহসাংগঠনিক সম্পাদক এইচ এম আব্দুর রব, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ মাওলানা শিহাবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফিজ মাওলানা সাদিক সালীম, সিলেট মহানগর শাখার সদস্য সচিব মাওলানা আরিফুল হক ইদ্রিস।
ছাত্রমজলিস সিলেট মহানগরী, জেলা শাখার সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর ২০২৩-২৪ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন নূরে আলম সিদ্দিক, সেক্রেটারি মনোনীত হয়েছেন মিসবাহ উদ্দিন।
সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বকর আল মুন্না, সেক্রেটারি মনোনীত হয়েছেন জাকারিয়া আহমদ জাকি। সিলেট পূর্ব জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সাঈদুল ইসলাম সাঈদ, সেক্রেটারি মনোনীত হয়েছেন তারেক মনোয়ার।

