ওমর ফারুক
হৃদয় এস এম শাহ্-আলম,
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রতনপুর গ্রামের সুরেশ চন্দ্র দাশ গুপ্ত আর নেই। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ১০৬।
গত শুক্রবার বিকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তান ও অধুনা বাংলাদেশ সরকারের খাদ্য বিভাগের প্রাক্তন সফল এম, আর ডিলার ছিলেন।অত্যন্ত ভদ্র ও সদালাপী একজন প্রবীণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিল এলাকায়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, চার পুত্র, তিন কণ্যা , নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ঔদিন রাতেই নোয়াপাড়া কালী মন্দির শ্মশানে তাকে দাহ করা হয়।

