ওমর ফারুক
বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানাতে নির্বাচন কমিশন ইসি ৪৪টি দলকে চিঠি দিলেও বিএনপিসহ ৩৪টি দল কোনো সাড়া দেয়নি।
শনিবার ‘১৮ নভেম্বর, ছিল জোটবদ্ধভাবে নির্বাচন করতে এবং কার স্বাক্ষরে দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে নির্বাচন কমিশনকে তা জানানোর শেষ দিন।
কিন্তু এদিন আওয়ামী লীগসহ মাত্র ১০টি দল ইসিতে চিঠি দিয়েছে। জাতীয় পার্টি চিঠি দিলেও চুড়ান্ত সিদ্ধান্ত এখনো নেয়নি। অন্যতম বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নিবন্ধন আগেই বাতিল করে রাখায় তাদের অবস্থান জানা না গেলেও তারা আগেই জানিয়ে রেখেছে দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না।
চিঠির জবাবে সাড়া দেয়া দলগুলো হলো- আওয়ামী লীগ, জাতীয় পার্টি -জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দল,জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, বাংলাদেশ সাম্যবাদী দল, জাতীয় পার্টি “জাপা, বিকল্পধারা বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও গণতন্ত্রী পার্টি।
এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার জন্য ইসিকে চিঠি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল ‘জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, তরীকত ফেডারেশন, জাতীয় পার্টি জেপি, বাংলাদেশ সাম্যবাদী দল, গণতন্ত্রী পার্টি, জাতীয় পার্টি জাপা ও বিকল্পধারা বাংলাদেশ।

