ওমর ফারুক

শাহিনুর আক্তার,বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

বেলাবতে বীরবাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানি বিশ্বাসের অবসরজনিত বিদায় উপলক্ষ্যে দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিন।

এতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইলিয়াস সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহ সভাপতি মোঃ আব্দুল হাসিম। আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মোঃ মাসুদ মিয়া,ইউপি সদস্য মোঃ হাসেন আলী বিটি, সদস্য সোনিয়া আক্তার, দিলরুবা বেগম, সাবিকুন্নাহার সহ শিক্ষক- শিক্ষিকা, স্কুলের ছাত্র – ছাত্রী ও এলাকার গণ‍্যমান‍্য বক্তিবর্গ গণ । এসময় বেলাবো উপজেলার সহকারি শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানানো হয়।

তাছাড়া গত ২১ নভেম্বর মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জুলেখা শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছিলেন শহীদুল ইসলাম ডিপিইও। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিসুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ওমর ফারুক সহ বিভিন্ন স্কুলের শিক্ষক- শিক্ষিকা গন।

এ সময় বক্তারা, শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষিকার বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন বীরবাঘবের পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষ-শিক্ষার্থীসহ এলাকাবাসী সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। পরে দেশ, জাতি ও প্রধান শিক্ষকা সবিতা রানি বিশ্বাসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।