ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন(ভোলা) প্রতিনিধি:
ভোলার মনপুরার মহিষের কাঁচা দুধের সুস্বাধু টক দইয়ের খ্যাতি দেশ জুড়ে। সেই মহিষের সুস্বাধু টক দই খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন শতাধিকের উপরে লোকজন। এর মধ্যে ২৭ জনের অবস্থা বেহাল হওয়ায় হাসপাতালে ভর্তি রেখে সেবা দিচ্ছেন চিকিৎসকরা।
প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে বাড়িতে চলে গেছেন বলে জানিয়েছেন মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত আবাসিক মেডিকেল অফিসার ডা. খালিদ হাসান তামিম।
তিনি জানান, টক দইয়ের মধ্যে বিষাক্ত জীবাণু ছিল, সেই বিষাক্ত জীবাণু মিশ্রিত দই খেয়ে সবার ডায়রিয়া ও জ্বর হয়। যাদের অবস্থা খারাপ ছিল সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ভয়ের কিছু নেই, অসুস্থ সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত বিষক্রিয়ার দই খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন। এছাড়াও প্রায় শতাধিক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

