ওমর ফারুক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির এক লাখ বিশ হাজার টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার দুইজনের মধ্যে মো. রফিকুল ইসলাম(৫৩) কিশোরগঞ্জ সদর উপজেলার করমুলি এলাকার মো. লুৎফর রহমানের ছেলে ও মো. অপু (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গুনপুর(গনকমোড়া) এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

সোমবার, ১১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে পাকুন্দিয়া উপজেলা সদরের মধ্য পাকুন্দিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান,র‍্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।