ওমর ফারুক

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন থেকে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হামিদপুর গ্রামের মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে ৷

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন,স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হতে গলাকেটে লাশটি এখানে এনে ফেলা হয় ৷