ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ার চরতী ইউনিয়নে নৌকা প্রার্থীর গণসংযোগে আবারও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে সাতকানিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল্লাহ চৌধুরী সহ বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার ২১ ডিসেম্বর সন্ধ্যার দিকে চরতী ইউনিয়নের কাটাখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, পূর্বনির্ধারিত প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীর পক্ষে চরতী ইউনিয়নে গাড়িবহর নিয়ে প্রচারণা চালাতে যান তার সহধর্মিনী মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রিজিয়া রেজা চৌধুরী।

