ওমর ফারুক
শাহরিয়ার শাকিল, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের আয়োজনে সংগঠনের উপদেষ্টা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সাল আহমদ এর অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকার সময় জাগরণী ইসলামী তরুণ সংঘের কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব রায়হানের সঞ্চালনায় কলিম উদ্দিনের সভাপতিত্বে অর্থ সম্পাদক হাবিবুর রহমান এর কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরণী ইসলামী তরুণ সংঘের উপদেষ্টা সৈয়দা মোকাম মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা কবির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ছারিক আহমদ, জাগরণীর উপদেষ্টা জুনেদ আহমদ,সহ-সভাপতি শাকিল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আব্বাস, শিক্ষা বিষয়ক সম্পাদক আলী হাসান সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য জাগরণী ইসলামী তরুণ সংঘ ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের উন্নয়ন মূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যার ভুয়সী প্রশংসা করে অতিথি বৃন্দগন বলেন, জাগরণী ইসলামী তরুণ সংঘ একটি অরাজনৈতিক সমাজিক সংগঠন, প্রতিটা সময় জাগরণী সামাজিক কাজ গুলো করে আসছে, বৃক্ষ রোপন থেকে নিয়ে মসজিদ, মাদ্রাসায় অর্থিক অনুদান প্রদান , খাদ্য সামগ্রী বিতরণ,গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এই বৎসরেও সংগঠনের উপদেষ্টা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সাল আহমদ এর অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করতে সক্ষম হয়েছে।
পরিশেষে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সাল আহমদ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং এরকম সহযোগিতা সবসময় অব্যাহত আছে এবং থাকবে এমনটি প্রত্যাশা।

