ওমর ফারুক

নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

সাতকানিয়া-লোহাগাড়া চট্টগ্রাম ১৫ আসনের স্বতন্ত্র পদে সংসদ সদস্য পদপ্রার্থী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম.এ মোতালেব সিআইপির পক্ষে ঈগল প্রতীকে প্রচার-প্রচারণা শুরু করেছেন নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিডেট এবং সাদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সাহেবের কন্যা সাদ গ্রুপের ডিএমডি নারী শিল্পোদ্যোক্তা ও শিক্ষানুরাগী নূরে ইয়াসমিন ফাতিমা।

২ জানয়ারী সকালে তিনি আধুনগরের বিভিন্ন এলাকার নারীদের সাথে মতবিনিময় করেন। তিনি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ঈগল প্রতীকে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার অনুরোধ জানান।

এ সময় আধুনগর ইউপি চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।