ওমর ফারুক

শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাহাদুরপুর ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে গল্লাসাঙ্গণ স্টেডিয়াম ফাউন্ডার মেম্বার্সের বাস্তবায়নে ও গল্লাসাঙ্গণ ক্রিকেট ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এসময় আয়োজিত অনুষ্ঠানে আব্দুস শুক্কুরের সভাপতিত্বে তোফায়েল আহমদ স্বপন ও কবির হোসেন লিটনের যৌথ সঞ্চালনায় বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং সিলেটের আঞ্চলিক ভাষার নাট্যকার সায়েদ মোশাররফ (কটাই মিয়া)।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক মাস্টার, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল।

এছাড়াও উপস্থিত ছিলেন স্টেডিয়ামের ভূমি দাতা প্রবাসী ফয়ছাল আহমদ, প্রবাসী হাবিবুর রহমান হাবিব, সেলিম উদ্দিন, সলমান আহমদ,গল্লাসাঙ্গন ক্রিকেট ক্লাবের সভাপতি রিপন আহমদ, সাধারন সম্পাদক আজাদুর রহমান সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত অতিথিরা এলাকাবাসীর ভূয়সী প্রসংশা করে বলেন, আপনাদের এই মহত উদ্যোগকে স্বাগত জানাই আপনারা সত্যিই প্রশংসার দাবিদার।

বক্তাগণ তাদের বক্তব্যে আরও বলেন প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ উপার্জন করে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখে, নিজ পরিবার ও গোটা সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন। তাদের অর্থায়নে স্টেডিয়াম নির্মাণ তার জ্বলন্ত প্রমাণ।

এই স্টেডিয়াম নির্মাণের পর এই এলাকার মান আরো অনেক বৃদ্ধি পাবে। এবং যুব সমাজকে সু-সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।