ওমর ফারুক


লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

লাখাইয়ে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্ট্যান্স প্রজেক্ট ( ফ্রিপ) এর আওতায় কৃষক গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রনীত সমবায় ও সমলয় ভিত্তিক চাষাবাদের আলোকে কৃষিতে যান্ত্রিক ও সমলয় চাষাবাদের মাধ্যমে উতপাদন বৃদ্ধির লক্ষ্যে লাখাইয়ে কৃষক গ্রুপ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।

উপজেলার ৬ টি ইউনিয়ন এর প্রতিটি ইউনিয়ন এ ৯ টি করে ৫৪ টি কৃষক গঠনের লক্ষ্য মাত্রা ধরে গ্রুপ গঠন প্রক্রিয়া চলছে।ইতিমধ্যে ১৮ টি কৃষকগ্রুপ গঠন করা হয়েছে বলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৭ জানুয়ারি) দুপুর বেলা উপজেলার বুল্লা ইউনিয়ন এর পূর্ব বুল্লা গ্রামের নয়াবাড়িতে পূর্ব বুল্লা কৃষক গ্রুপ গঠনের লক্ষ্যে এক সভা কৃষক বিল্লাল আহমেদ এর সভাপতিত্বে ও ছোটন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে গ্রুপ সংগঠক হিসাবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ খান। এতে গ্রামের ৩০ জন কৃষক অংশ নেন।


সভায় উপস্থিত সদস্যদের ঐক্য মতের ভিত্তিতে বিল্লাল আহমেদ কে সভাপতি, মোহাম্মদ শাহজাহান মিয়া কে সিনিয়র সহসভাপতি এবং নাহিদা বেগমকে সাধারণ সম্পাদক করে ৩০( ত্রিশ) বিশিষ্ট পূর্ব বুল্লা কৃষক গ্রুপ গঠন করা হয়।


এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন গ্রুপ ভিত্তিক ও সমলয় চাষাবাদ এ যন্ত্রপাতির ব্যবহার সহজতর।

একটি নির্দিষ্ট এলাকার একটি মাঠে একই সাথে একই সময়ে একধরনের ফসল আবাদ করলে এতে যন্ত্রীক উপায়ে চাষাবাদ, রোপন ও কর্তন করা সুবিধাজনক।

সমলয় আবাদের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকের সমন্বয়ে গ্রুপ গঠনের ফলে কৃষিতে নারীদের অংশ বাড়বে।