ওমর ফারুক
শাকিব হাসান, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলা,নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের তরুণ ব্যবসায়ী ”মোঃ জাকারিয়া” নিজ অর্থায়নে অত্র ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেন।
তিনি গত ২৬ জানুয়ারি ২০২৪খ্রি: রোজ শুক্রবার বিকাল ৫ঘটিকা হইতে প্রত্যেক প্রতিবন্ধীদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং প্রত্যেকের গায়ে কম্বল জরিয়ে দেন।
শীতবস্ত্র বিতরণকালে অসহায় ও হতদরিদ্র মানুষের উদ্দেশ্যে আরো বলেন, এই প্রখর শীতে প্রতিবন্ধী শিশুরা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।
এ সময় তিনি আরো বলেন আপনাদের নিয়ে আমার বেশ কয়েকটি পরিকল্পনা রয়েছে তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং তাহার ভাষ্যমতে এই শীতে ইউনিয়নের অধিকাংশ গ্রামের প্রতিবন্ধী শিশুদের কিছুটা শীত উপশমের জন্য তিনি নিজ উদ্যোগে প্রায় অর্ধ শতাধিক কম্বল বিতরন করেন।
প্রতি বছর এই কার্যক্রম অব্যহত রাখার আশ্বাস দিয়েছেন।

