সম্পাদক

নিজস্ব প্রতিবেদক:

আজ শনিবার (২ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী রেলওয়ে স্টেশনে অবস্থানরত ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জানা যায় নরসিংদী জেলার স্বনামধন্য কিন্ডার গার্টেন শিউলি বাগ বিদ্যাপীঠ এর প্রধান শিক্ষক ও সঞ্চারী শিল্পকলা বিদ্যালয়ের অধ্যক্ষ রায়হানা সরকার এর সার্বিক সহযোগিতায় ও নরসিংদী জেলা নাগরিক ফোরামের তত্ত্বাবধানে নরসিংদী রেলওয়ে স্টেশনে ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে নরসিংদী জেলা নাগরিক ফোরামের সভাপতি আবদুর রহমান বলেন, আমরা নরসিংদীতে সর্বদা মানব সেবামূলক কাজ করে থাকি। এ ধরনের ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। রায়হানা সরকার ম্যাডাম একজন উদার মনের মানুষ তিনিও আমাদের মতই ছিন্নমূল মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার সহযোগিতায় আজকে আমরা নরসিংদী রেলওয়ে স্টেশনে কিছু ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। রায়হানা সরকার ম্যাডামের মতো সকলে তাদের সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিলে ছিন্নমূল মানুষদের পাশে দাঁড়ানো অনেক সহজ হয়ে যায়।