ওমর ফারুক

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের শরণখোলা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয় ৭ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০.০০ টায়।

৭ ফেব্রুয়ারী মশাল প্রজ্বলনেন মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের শুরু হয় এবং ৯ ফেব্রুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। শান্তির প্রতিক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন শরণখোলা থানার অফিসার ইনচার্জ এইচ এম কামরুজ্জামান খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আজিজ হাওলাদার, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম পলাশ মাহমুদ এছাড়াও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, শিক্ষানুরাগীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ এইচ এম কামরুজ্জামান খান বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের খেলাধুলার কোনো বিকল্প নেই।


তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ মানিক চাঁদ রায় বলেন, প্রতিষ্ঠাকালীন থেকেই প্রতিবছর তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবছর ৭,৮ ও ৯ ফেব্রুয়ারী ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযেগিতার আয়োজন করা হয়েছে।

৯ ফেব্রুয়ারী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাট-০৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।