ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ১৫ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে স্কলাস্টিকা মডেল কলেজ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কলাস্টিকা মডেল কলেজের চেয়ারম্যান মোঃ সোলায়মান খান মাসুম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্কলাস্টিকা মডেল কলেজের অধ্যক্ষ আহমাদুর রহমান।

৯ ফেব্রুয়ারি সকালে নরসিংদী শহরের মঞ্জিলখোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২১টি খেলায় কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্রীড়া শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকল চার্টার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, চরসুবুদ্ধি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির রুহুল আমিন।