ওমর ফারুক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম জেলা শাখা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) ২০২৪—২০২৫ এর আংশিক কমিটি গঠন করা হয়েছে।
১৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম এর নির্দেশক্রমে বাসকপ এর মহাসচিব মোঃ ছালেহ আহম্মদ ও বাসকপ এর অতিরিক্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন এ নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মোঃ জসিম উদ্দীন নিরব, সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল ওয়াহহাব, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম। কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, —-
এদিকে, -চট্টগ্রাম-জেলা শাখা বাসকপ এর নতুন কমিটির নেতৃবৃন্দরা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ) এর চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম, উপদেষ্টা এ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, মহাসচিব মোঃ ছালেহ আহম্মদ ও অতিরিক্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
অন্যদিকে, -চট্টগ্রাম জেলা শাখা বাসকপ এর নতুন কমিটির নেতৃবৃন্দকে স্থানীয় সাংবাদিক সহ নানান শ্রেণী পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

