ওমর ফারুক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ভুয়া চিকিৎসক পরিচয়ধারী মোঃ আবু বাছেদ চৌধুরী কে মোবাইল কোর্টে জরিমানা এবং চেম্বার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৫ ফেব্রæয়ারী (বৃহস্পতিবার) দুপুরে সদর ইউনিয়নের পূবর্ গ্রাম এলাকায় সনদ ছাড়া ‘চিকিৎসক’ পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং চেম্বার সিলগালা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন।

এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. অনিক দেব এবং ইটনা থানা পুলিশের একটি দল।

স্থানীয় সূত্রে জানা যায়, চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে ইটনা উপজেলায় পলিপাস-পাইলসসহ বিভিন্ন ধরণের চিকিৎসা করে আসছিলেন মোঃ আবু বাছেদ চৌধুরী।

এছাড়া ও তিনি নিজেকে সাংবাদিক দাবি করতেন। অভিযুক্ত মোঃ আবু বাছেদ চৌধুরী কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মোঃ মঞ্জুরুল হক চৌধুরীর ছেলে।