সম্পাদক

নিউজ ডেস্ক:

খাদ্যে ভেজালরোধে কেমিকেলের অপব্যবহার বন্ধ করতে চায় সরকার। রোববার (৩ মার্চ) সংসদে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।

এ সময় খাদ্যে ভেজাল রোধে কেমিক্যালের অপব্যবহার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। এছাড়াও ব্লু ইকোনোমি নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের তাগিদ দেওয়া হয়।

বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম কমিটিতে উপস্থাপন করা হয়। সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজের সমন্বয় বৃদ্ধির সুপারিশ করা হয়। এছাড়া ক্যানসারের বিষয়ে গবেষণা বৃদ্ধিসহ স্ক্রিনিংয়ের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়ারফেস ওসমান। উপস্থিত ছিলেন কমিটির সদস্য নিজাম উদ্দিন হাজারী, মির্জা আজম, ইকবালুর রহিম, মাহবুব উর রহমান, মো. আবদুস সবুর ও মো. ইয়াকুব আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।