সম্পাদক
নুরুল কবির, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিল নামে একটি চিনির কলে আগুন লেগেছে। এ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট। সোমবার বিকেল ৪টার দিকে এস আলম সুগার মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্ণফুলী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শোয়েব হোসাইন মুন্সী বলেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে আমাদের ৬ টি ইউনিট কাজ শুরু করে।আগুনে কারখানায় থাকা এক লাখ টন অপরিশোধিত চিনি পুড়ে গেছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
কারখানার সহকারী ফিটার মনির জানান, গোডাউনে থাকা ব্রাজিল থেকে আমদানি করা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত চিনি ছিল। এগুলো রমজানকে সামনে রেখে আমদানি করা হয়েছিল। এখান পরিশোধিত হয়ে চিনিগুলো মার্কেটে যাওয়ার কথা ছিল।
আগুনের ভয়াবহতা বেড়ে গেলে পরে আরও ৬টি ইউনিট যুক্ত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি। এর আগে শুক্রবার বাকলিয়া এক্সেস রোডের একটি হিমাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

