ওমর ফারুক
অরবিন্দ পোদ্দার, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে পিএফজি’র সম্প্রীতি সমাবেশ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
পিএফজি নলছিটি সমন্বয়কারী মো: খলিলুর রহমান মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নলছিটি পৌরসভার মেয়র আ: ওয়াহেদ কবির খান।
প্রভাষক মো: আমির হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট ফিল্ড অফিসার মায়মুনা আক্তার রুবি ও পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের সমন্বয়কারী মো: ফারুক হোসেন।
বক্তব্য রাখেন পি এফ জি বাবুগঞ্জ উপজেলা কমিটির সমন্বয়কারী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খালেদা ওয়াহাব, পি এফ জি আগৈলঝাড়া উপজেলা কমিটির সমন্বয়কারী সুমা কর,পিস অ্যাম্ভাসেডর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, আনিসুর রহমান হেলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোর্সেদা লস্কর, গোলাম মোস্তফা মহিলা কলেজ এর অধ্যক্ষ মো: শাহআলম,নলছিটি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু জনারধন দাস, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল করিম মিঠু, পৌর কাউন্সিলর ফিরোজ আলম ও মহিলা কাউন্সিলর নুরু নেহার বেগম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুলতান আকন, সরকারী নলছিটি ডিগ্রী কলেজ এর অবসরপ্রাপ্ত অধ্যাপক সামসুল আলম বাহার ও প্রভাষক মল্লিক মনিরুজ্জামান প্রমূখ।

