সম্পাদক
শাকিল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নংঃ চট্র ২৩৫৯ এর অন্তর্ভুক্ত বড়লেখা উপজেলা শাখার আওতাধীন দক্ষিণ বাজার সিএনজি ষ্ট্যান্ড পরিচালনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার(০৯ মার্চ) সম্পন্ন হয়েছে।
দ্বি- বার্ষিক এ নির্বাচনে সভাপতি পদে মো. ইসলাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে মো:শাহিন আহমদ এবং মো.রিপন আহমদ মামুন সাংগঠনিক সম্পাদক নির্বচিত হয়েছেন। শনিবার বিকাল আনুমানিক ৫ টার সময় প্রিজাইডিং অফিসার আব্দুল মজিদ ভোট গনণা শেষে তাদেরকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি মো. লাল মিয়া, সাধারণ সম্পাদক ও নির্বাচনী সচিব আব্দুল মতিন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সুমন আহমদ, প্রধান নির্বাচন কমিশনার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, সহকারি নির্বাচন কমিশনার সাংবাদিক মোহাম্মদ হানিফ পারভেজ, সদস্য সচিব বদরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বি-বার্ষিক এ নির্বাচনে বেসরকারি ভাবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইসলাম উদ্দিন তিনি ছাতা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২৫৭ টি এবং সাধারন সম্পাদক হয়েছেন শাহিন আহমদ তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৩১ টি । এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রিপন আহমদ মামুন ডাব প্রতীকে তিনি ২২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে বিকালে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন কর্মকর্তারা। ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও তুমুল প্রতিদন্দিতার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সভাপতি-সম্পাদক নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশনার,সহকারি নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পুলিশ প্রশাসন ও ভোটারদের ধন্যবাদ জানান ভোটারসহ আপামর জনগণ।

