ওমর ফারুক
মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থানার পুলিশের বিশেষ অভিযানে ময়মনসিংহ থেকে ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত আসামী ৪১ নং ওয়ার্ড বড়াদল এলাকার মোতাহার হোসেনের ছেলে মোঃমোবারক হোসেন ৫০ কে গ্রেফতার করতে সক্ষম হন পূবাইল থানা পুলিশ।
তার বিরুদ্ধে ২(দুই)টি সি আর সাজা,৪(চার)টি সি আর ও ১ ( এক) টি জি আর ওয়ারেন্ট সহ মোট ৭(সাত) টি ওয়ারেন্ট নিয়ে আসামী দীর্ঘ সময় আত্মগোপন থাকা অবস্থায় বিগত ১১/৩/২৪ তারিখ পুলিশের হাতে গ্রেপ্তার হন।
পূবাইল থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুজ্জামান বলেন আসামিকে গাজীপুর কোটে প্রেরণ করা হয়েছে।

