ওমর ফারুক

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ১৫ জানুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ১৬ দিনব্যাপী পিকেএসএফ এর অর্থায়নে এবং আরডিআরএস বাংলাদেশ এর সহযোহিতায় ‘রিকভারি অ্যান্ড অ্যান্ডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন বিষয়ক” প্রশিক্ষণ আরডিআরএস বাংলাদেশ, ফুলবাড়ী এরিয়া অফিসে অনুষ্ঠিত হয়।

,প্রশিক্ষণের ধারাবাহিকতায় সাপ্তাহিক দু’দিন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের ১৪ তম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ীর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক। প্রশিক্ষণটি সংস্থার আভ্যন্তরীণ প্রশিক্ষক দ্বারা পরিচালিত হয়।

প্রশিক্ষক হিসেবে ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক নুরুজ্জামান, ঊর্ধ্বতন প্রশিক্ষণ কর্মকর্তা রাজিয়া বেগম, এলাকা ব্যবস্থাপক রেজাউল করিম প্রমুখ।

প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের ঋণ গ্রহণকারী সদস্যগণ। দু’টি পর্বে বিষয় ছিল, জীবন দক্ষতা এবং ঝুঁকি ব্যবস্থপনা ও ব্যবসার ধারাবাহিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।