ওমর ফারুক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনধি:
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসউপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১৪ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসারনাহিদ হাসান খান এর সভাপত্তিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন,শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী,রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, একাডেমিক সুপার ভাইজারমুক্তার হোসেন ও সাংবাদিকসহ সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণউপস্থিত ছিলেন।

