ওমর ফারুক

গাজী ইসমাঈল ভাঁওয়ারী, বিশেষ প্রতিনিধিঃ


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, সরকারের সোনার ছেলেদের হাত থেকে ইফতার মাহফিলও নিরাপদ নয়। ঢাকা বিশ্ব বিদ্যালয় এলাকায় ছাত্রদের ইফতার মাহফিল সরকার দলীয় ছাত্রদের হামলা কোনোভাবেই মানা যায় না।

ইফতার মাহফিল তাদের সহ্য হয় না। তিনি আরও বলেন মাহে রমজান তাকওয়ার মাস। আমাদের মাঝে খোদাভীতি সৃষ্টি করতে হবে। খোদার ভয় থাকলে সমাজ ও রাষ্ট্রে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, খুন, খারাবি কিছুই থাকবে।

মানুষের কষ্ট হয় এমন কাজ থেকেও মানুষ নিরাপদে থাকবে। এ রমজানেই ঐতিহাসিক বদর যুদ্ধ সংগঠিত হয়েছে। সুতরাং রমজানের শিক্ষা হলো নিজেদের ভিতরে খোদাভীতি সৃষ্টি কর এবং আল্লাহর জমিনে কুরআনি বিধান প্রতিষ্ঠা করা। তিনি বলেন, জিনিপত্রের দাম বেড়েই চলছে। জিনি পত্রের দাম নিয়ন্ত্রনে সরকার ব্যর্থ। ব্যবসায়ীদের সিন্ডিকেট না ভেঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বড় বড় কথ বলে। এসব কথা বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট লাগবে কাজ করুন।


তিনি আরও বলেন, সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রয় ৩ বছর যাবত ষড়যন্ত্র ও মিথা মামলায় কারাগারে বন্দী। বহু দাগী আসামী ও সন্ত্রাসী মুক্তি পেলেও মামুনুল হক মুক্তি পায় না।

মামুনুল হককে দ্রুত মুক্তি দিন। অন্যথায় সরকারের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। তিনি আজ (১৬ মার্চ) বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস নরসিংদী জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


প্রধান বক্তার বক্তব্যে শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরফত হোসাইন রমজান মাসে শ্রমিকদের বেতন বোনাস দিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এটা শ্রমিকদের অধিকার তাদের বেতন বোনাস নিয়ে ছল-চাতুরির আশ্রয় নিবেন না। শ্রমিকদের ন্যায্য অধিকার দিলে আল্লাহ আপনাদের ব্যবসায় বরকত দিবেন। তিনি শ্রমিক শ্রেনির মানুষদের খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার আহবান জানান।

নরসিংদী শহরের রেডিয়েন্স রেষ্টুরেন্টে কেন্দ্রীয় উচ্চস্তর পরিষদের সদস্য ও নরসিংদী জেলা আহ্বায়ক মুফতি মোস্তফা আল ফারুকীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মুমিনুল ইসলাম মোশাররফের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি শরাফত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ আশিকুর রহমান জাকারিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন নুর, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস শেরপুরী, যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা আনোয়ার মাহমুদ, ইসলামী ছাত্রমজলিস জেলা সভাপতি মুহাম্মদ ইসমাইল প্রমুখ।