সম্পাদক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি ক্ষুদ্র সেচ বিভাগের আয়োজনে মিঠামইন বিএডিসির হল রুমে সোমবার ১লা এপ্রিল দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুটি সেচ স্কীমের প্রায় দুই শতাধিক উপকার ভোগী কৃষক এতে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া। বিএডিসি কিশোরগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী প্রভাত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন, মো: ওবায়দুল ইসলাম (অপু) কৃষি কর্মকর্তা মিঠামইন।মোঃআমিরুল ইসলাম ( উপ সহকারী প্রকৌশলী) মিঠামইন। মো: শফিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী বিএডিসি,কিশোরগঞ্জ রিজিঅন।

প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন, মিঠামইন প্রেস ক্লাবের সভাপতি বিজয় কর রতন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।প্রশিক্ষণে গোপদিঘী দুটি সেচ প্রকল্পের দুই শতাধিক কৃষক অংশ নেয়।প্রধান অতিথি কৃষকদের মাঝে সেচের পানি ব্যাবহারের যন্ত্র তুলে দেন।