ওমর ফারুক
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ি
(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ-
বসন্ত শেষে এসেছে বৈশাখ। দিনের প্রচন্ড খরতাপ উপেক্ষা করে মানুষ ছুটেছে অনুষ্ঠান আর স্টলের দিকে। ঐতিহ্যবাহী বাঙালী সাংস্কিতিক অনুণ্ঠানে সব জরাজীণ ছেড়ে তরুন-তরুনী,শিশু-যুবক-বৃদ্ধ যেন বাঁধন ছেড়ে ছুটেছে নতুনের দিকে।
রোববার ১৪ এপ্রিল পহেলা বৈশাখ সূয়োদয় নিয়ে এনেছে ১৪৩১ বঙ্গাব্দে নতুন বারতা। জীণ পুরাতন সব মুছে দিয়ে নতুনের কেতন ওড়াতে এসেছে আরেক বৈশাখ। শুরু হলো আরেকটি বছরের পথ চলা।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালী সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যের ধারক পহেলা বৈশাখ উদযাপন করা করা হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ থেকে ঘোড়ার গাড়ি ও পায়ে হেটে মঙ্গল সভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুমের নেতৃত্বে উক্ত মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা সমাজসেবা রায়হানুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ, উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহেদ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কমচারী, শিক্ষাথী, সাংস্কৃতিক সংগঠন, সুধীজন এ ছাড়াও উপজেলার সবস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
শোভাযাত্রা শেষে সাংস্কৃতিক ও নাট্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুর রহমান হাবিব।

