ওমর ফারুক

কুড়িগ্রাম রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী গ্রামের বাজারে বিখ্যাত হালিমা বুড়ির বাড়িতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৪ জনকে জরিমানা আদায় এবং মুচলেকা গ্রহণ ।

রৌমারী উপজেলার কর্তিমারী বাজারে শুক্রবার দুপুরে হালিমা বুড়ির বাড়িতে অভিযান চালিয়ে অনৈতিক কাজের দায়ে ০৪ জনকে আটক করা হয়।

আটকৃতরা হলেন ( ১) মোছাঃ হালিমা খাতুন, সাং কর্তিমারী বাজার ( ২) মোছাঃ নাজমা খাতুন (৩ ) মোছাঃ পারভীন আক্তার, (৪)মোছাঃ বিথী আক্তার।

পরবর্তীতে রৌমারী উপজেলার নির্বাহী অফিসার নাহিদ হাসান খান তাদের প্রত্যেককে ২০০ (দুইশত) টাকা করে জরিমানা ও বুড়ি হালিমা খাতুনকে ভবিষ্যতে এই কাজ করবে না মর্মে অঙ্গীকার প্রদান করেন।