ওমর ফারুক

আর.জে রবিউল ইসলাম ফরাজী, বিশেষ প্রতিনিধি:

বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। ঠিক সেই সময়ে বরিশাল জেলা মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন পদ্মা হাটে অটোরিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন যুব-সমাজ কল্যাণ ফাউন্ডেশনের (JSF)।


শনিবার (২৭এপ্রিল) দুপুর সাড়ে ১১টা থেকে ১ টা পর্যন্ত উপজেলার গাছুয়া ইউনিয়ন পদ্মা হাটে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এমন উদ্যোগকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়েছেন অটোরিকশা চালকরা। এ সময় এক চালক বলেন, প্রচণ্ড তাপ ও তীব্র গরমের কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। পেট তো আর এসব বোঝে না।

তাই রিকশা নিয়ে রাস্তায় বাহির হয়েছি। সকাল থেকে যাত্রী ও তেমন পাচ্ছি না। রাস্তার মাথার থেকে মুলাদীতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে , এমন সময় হঠাৎ আমার হাতে পানির গ্লাস ও খাবর স্যালাইন তুলে দিলেন যুব-সমাজ কল্যাণ ফাউন্ডেশনের (JSF) এর সদস্যরা ।

আমি খুব খুশি,আমি যুব-সমাজ কল্যাণ ফাউন্ডেশনের (JSF) এর সকল সদস্যদের কে মন থেকে দোয়া করি আল্লাহ যেনো সকলকে ভালো রাখেন। এই তীব্র গরমে বিশুদ্ধ ঠান্ডা ও স্যালাইনের পানি পান করানো কার্যক্রম এর আয়োজন করেন- যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন (JSF) এ সময় উপস্থিত ছিলেন যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন (JSF) এর প্রধান উপদেষ্টা মু. দিদার হোসেন ও সদস্যবৃন্দ।

জানতে চাইলে যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন (JSF) এর প্রধান উপদেষ্টা মু. দিদার হোসেন বলেন, তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে অটোরিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

তাই আমাদের যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশন (JSF) এর উদ্যোগে অল্প পরিসরে হলেও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন ব্যবস্থা করেছি। সামনের দিনগুলোতে বড় পরিসরে বিভিন্ন পয়েন্টে ইউনিয়ন সহ বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন ব্যবস্থা করা হবে।