সম্পাদক

নিউজ ডেস্ক:

নরসিংদী-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ছাত্র ইউনিয়ন ও ন্যাপের অন্যতম নেতা কামাল হায়দার মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার ৪ জুন মাগরিবের পর নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ রাত ১০টা ৩০ মিনিটে তার নিজ বাসভবন ১২৭ আসিউরেন্স সিটি, বাগানবাড়ি (ঢাকা সিএমএস এর পেছনে মাটি কাটার পাশে) নিজ বাসভবন প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল ৫ জুন নরসিংদীর শিবপুরের বৈলাবো গ্রামে তার নিজ বাড়িতে তার লাশ নিয়ে যাওয়া হবে এবং সেখানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হবে।