ওমর ফারুক

নিজামুল ইসলাম,খানসামা উপজেলা প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন সহিদুজ্জামান শাহ্। উপজেলা চেয়ারম্যানকে ক্রেস্ট ও শুভেচ্ছা বিনিময় করতে সৌজন্যে সাক্ষাৎ করেন দিনাজপুরের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন খানসামা রক্তদান গ্রুপ টিম।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক এএইচ আরাফাত, সভাপতি রাকিবুল ইসলাম, সহ-সভাপতি আরিফ ইসলাম,সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকুল রায়,অর্থ সম্পাদক আসিফ ইসলাম ও তারিকুল ইসলাম সহ আরো অনেকে।

সংগঠনের কার্যক্রম এবং দিকনির্দেশনামূলক বক্তব্য দেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্