সম্পাদক

নিউজ ডেস্ক:

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মেট্রোরেলের সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ জুন (সোমবার) একদিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে স্বাভাবিক নিয়মে মেট্রো চললেও কোরবানির পশুর চামড়া, কাঁচা অথবা রান্না মাংস বহন করা যাবে না।

বৃহস্পতিবার (১৩ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিকী।

ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক বলেন, অফিস সময় পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। নতুন সময়সূচি অনুযায়ী রাত ৯টা ১০ মিনিটের পর সব স্টেশনগুলোতে টিকেট বিক্রির অফিস এবং টিকেট কেনাবেচা বন্ধ হয়ে যাবে।

আর ১৬ জুন থেকে শনিবার ছাড়া সকল সরকারি বিশেষ ছুটির দিন মেট্রোরেল হেডওয়েতে চলাচল করবে। এছাড়াও এসময় তিনি বলেন, টিকেট এ ১৫ শতাংশ ভ্যাট যুক্ত না করতে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে ডিএমটিচিএল।