ওমর ফারুক

বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামি তরুণ সংঘের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২২ জুন) সন্ধ্যা ৭ টায় জাগরণীর স্থানীয় কার্যালয়ে সভাপতি শাহরিয়ার শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন তরুণ সংঘের সহ-অর্থ সম্পাদক আলী হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সৈয়দা মোকাম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কবির হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জাগরণী ইসলামি তরুণ সংঘের অফিস সম্পাদক মামুন সরকার, অর্থ সম্পাদক রাশেদ আহমদ। প্রচার সম্পাদক জাওয়াদ আহমদ,ছাত্র -কল্যাণ সম্পাদক মাহমুদ হোসেন প্রমুখ।

উল্লেখ্যঃ ২০০৮ সালে জাগরণী প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে প্রশংসার দাবি রেখেছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে বর্তমানে ২/৩ টি সামাজিক কাজের কর্মসুচি গ্রহণের উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।

সকলের সহযোগিতায় খুব তাড়াতাড়ি এই কাজ গুলো বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে সংগঠন এর নেতৃবৃন্দগন। পরবর্তীতে প্রধান অতিথি মাওলানা কবির হোসেন এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।