ওমর ফারুক
বড়লেখা প্রতিনিধিঃ
বড়লেখায় ২০২৩-২০২৪ অর্থবছরে বন্যা ও নদী ভাঙ্গন ঘুর্ণিঝড় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় বিনামূল্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে জি-আর খাদ্যশস্য চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার( ২৫ জুন) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত ১নং প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান এর নেতৃত্বে দেউল,গড়ুয়া,বানিকোনা সুজাউল, পশ্চিম হরিনগর,ও মুড়াউল পশ্চিম এর বন্যাত পরিবারের মাঝে ৩য় ধাপে শুকনা খাবার ও জি-আর খাদ্যশস্য চাল দুই-শত ব্যাগ বিতরণ করা হয়েছে।
এ-সময় সরজোমিন উপস্থিত ছিলেন ত্রাণ সামগ্রী বিতরণের বড়লেখা উপজেলার টেক অফিসার মিন্টু কান্তি দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলাই,২নং ওয়াডের ইউপি সদস্য আব্দুল আজিজ লুলাই ৩নং ওয়াডের ইউপি সদস্য আজিজুর রহমান ৪ নং ওয়াডের ইউপি সদস্য আনিছুর রহমান, ৫নং ওয়াডের ইউপি সদস্য সেলিম আহমদ সহ অন্যান্য ইউপি সদস্য বৃন্দগন উপস্থিত ছিলেন।

