ওমর ফারুক
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
দ্বীপ জেলা ভোলার বিশিষ্ট সমাজসেবক, হাবিব মেডিকেল এর পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ সাদেক মিয়া ১৩ আগষ্ট বাদ এশা রাত ০৯টা ৩০ মিনিটের সময় স্বেচ্ছায় সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, জাতীয় শিক্ষক ফোরাম ভোলা জেলা উত্তর এর সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী আবদুর রহমান চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা সদর থানার সেক্রেটারি মুহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর এর নেতৃবৃন্দ আলহাজ্ব সাদেক মিয়াকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এবং উনার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করেন।

