সম্পাদক

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বিগত ৫ই আগষ্ট ছাএ জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।এ ঘটনার পর মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বাহির করে। মিছিলটি বিএনপি অফিসের সামনে আসার পরই বিপরীত দিক থেকে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করে বিএনপির মিছিলের উপর হামলা চালায়। হামলায় উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরিকে পিটিয়ে মারাত্মক আহত করে। এবং ককটেল বিস্ফোরণ করে আওয়ামীলীগ নেতাকর্মীরা যাওয়ার সময় উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর এর বড় ভাইয়ের পাঁচ পোড়ণ হোটেলে প্রবেশ করে ভাংচুর চালায় এবং হোটেল মালিক শাহরিল আলম তপনকে মারপিট করে ক্যাশ থেকে নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

ঘটনার পর পরই এব্যাপারে মিঠামইন থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু দীর্ঘদিন পুলিশের থানার কার্যক্রম বন্ধ থাকায় গত ১৬ই আগষ্ট শুক্রবার ইমরান হোসেন জেরি বাদী হয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ কামালকে প্রধান আসামি করে ৪৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অপর মামলা দায়ের করেন পাঁচ পোড়ণ হোটেলের মালিকের ছেলে ফারহান সিকদার বাদী হয়ে ১৭ই আগষ্ট শনিবার মিঠামইন উপজেলা চেয়ারম্যান আছিয়া আলমকে প্রধান আসামি করে ৪৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। দুটি মামলাই সাবেক রাষ্ট্রপতির বাড়ির লোকজন আসামির তালিকায় রয়েছেন।দুটি মামলায় মোট আসামি ৯২ জন।