সম্পাদক

নিউজ ডেস্ক:

সরকার পতনের পর পুলিশ বাহিনীতে বড় রদবদলের ধারাবাহিকতায় পুলিশের কর্মকর্তা পদে আবারও বড় রদবদল হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ৪৮টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত ‍প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

তাদের মধ্যে ২৪ এসপিকে জেলা পুলিশের নেতৃত্ব থেকে সরিয়ে অন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আর বিভিন্ন দায়িত্বে থাকা ২৪ কর্মকর্তাকে পুলিশ সুপার করে পাঠানো হয়েছে বিভিন্ন জেলায়, যাদের ১৩ জনই সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত।