সম্পাদক

আহসানুল হক নয়ন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে। জেলা বিএনপির আয়োজনে রবিবার সন্ধ্যায় শহরের ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংঙ্গীতাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। পরে ছাত্রজনতার আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনাসহ বিএনপি’র প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির আহ্বায়ক এডঃ এম এ মান্নান, অন্যতম সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য সচিব নুরে আলম সিদ্দীকী সহ বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।