সম্পাদক
শাওন আহমেদ সাদ, মাধবদী (নরসিংদী) প্রতিনিধি:
চাঁদাবাজির অভিযোগে ৯ মাস যাবৎ বন্ধ থাকা সেতুর কাজ,পূনরায় চালু করার আহ্বান বিএনপি নেতার। নরসিংদী সদর উপজেলা মাধবদী টু পুরানচর রাস্তার বালাপুরের ব্রীজটির কাজ ৯ মাস যাবৎ বন্ধ রয়েছে।কাজটি পুনরায় চালু করতে আহ্বান করেন পাইকারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভূইয়া।
গত ০৮-ই সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান করেন। এদিকে সেতুর কাজ বন্ধ রাখা পক্ষ আনোয়ার হোসেন জানান,আমাদের জমিতে আমরা সেতু করতে দেব না,তবে সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে আমরা আর বাঁধা দেব না,ইতিমধ্যে আমরা জেলাপ্রশাসক বরাবর ক্ষতিপূরণ দাবিতে আবেদন করেছি,এবং বিষয়টা উপজেলা প্রকৌশলী থেকে সকলকে অবগত করেই সেতুর কাজে বাঁধা দিয়েছি। অন্যদিকে গুরুত্বপূর্ণ এ সেতুটির কাজ বন্ধ থাকায় ৯ মাস যাবৎ ২২টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে,এলাকাবাসীর দাবি এই সেতুটি যেন দ্রুত সংস্কার করা হয়।

