ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক;

মেহেরপাড়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা হচ্ছে মিয়া বাড়ি রাস্তা (পশ্চিম পাথরপাড়া হবির দোকান থেকে চারগাঁও পর্যন্ত)।  দৈনিক কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ তাদের কর্মস্থলে যাতায়াত করে।


এটা হচ্ছে নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার মিলনস্থল কিন্তু ইউনিয়নের শেষ প্রান্তে হওয়ায় তেমন সংস্কার হয়নি। ফলে বৃষ্টি-বাদলের সময় সহস্রাধিক মানুষের যাতায়াতে কষ্ট হয়। উল্লেখ্য, শেখেরচর (বাবুরহাট) ও নরসিংদীর অন্যান্য জায়গায় ব্যাবসা-বাণিজ্যসহ সকল কাজেরই বিকল্প কোনো রাস্তা নেই; একমাত্র রাস্তা এটি। 


বর্তমানে রাস্তার একটা অংশে খানাখন্দের ভরপুর বিধায় গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে। মাঝে মাঝে গাড়ী উল্টে যাওয়ার দূর্ঘটনা ও ঘটেছে।


মানবিক চাহিদাকে বিবেচনা করে মেহেরপাড়া ইউনিয়নের শিবিরের সাবেক সভাপতি সৌরভ মিয়ার তত্ত্বাবধানে পশ্চিম পাথরপাড়া মিয়া বাড়ির কিশোর-তরুণদের নিয়ে রাস্তাটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়।