সম্পাদক

নিউজ ডেস্ক:

বাংলাদেশ থেকে ভারতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ৩০০০ মেট্রিক্স টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।আজ (২১ সেপ্টেম্বর) শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণসাপেক্ষে ৩ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।

সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রফতানি-২ শাখা, কক্ষ নং ১২৭, ভবন নং ৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়) আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।

তবে উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না। এছাড়া যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।