সম্পাদক
নিউজ ডেস্ক:
বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাবাদীরা এই অন্তর্বর্তী সরকারে পুনর্বাসিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।আজ সোমবার (৭ অক্টোবর) রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বলে বিতরণ করেন রিজভী। এসময় তিনি এ মন্তব্য করেন।
একজন বিতর্কিত ব্যক্তিকে কেন পররাষ্ট্র সচিব করা হলো, এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, যদি ফ্যাসিস্ট সরকারের দোসরদের এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় স্থান দেয়া হয় তাহলে ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের অবনাননা করা হবে।
রিজভী বলেন, পতিত স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হলে বাংলাদেশ হবে জল্লাদের উল্লাসভূমি।

